লাল মিয়ার সমস্যা সমাধান ও উৎপাদন বৃদ্ধিতে কৃষিঋণের উপযোগিতা মূল্যায়ন কর।
উত্তর: উন্মানকে লাল মিয়া প্রচলিত পদ্ধতিতে জমি চাষ ও ফসল মাড়াই করার ফলে তার মোট উৎপাদন কমে যায়। তার এ সমস্যা সমাধান এবং উৎপাদন বৃদ্ধিতে কৃষিঋণের উপযোগিতা নিচে মূল্যায়ন করা হলো- লাল মিয়া কৃষিঋণ গ্রহণ করে তার সমস্যা সমাধান এবং কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে পারে। লাল মিয়া রাজশাহী কৃষি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা কৃষি ঋণ নেয় এবং একটি পাওয়ার টিলার ও একটি ফসল মাড়াই যন্ত্র ক্রয় করে। পাওয়ার টিলার থাকার ফলে তাকে প্রচলিত পদ্ধতিতে ধান চাষ করতে হয় না, পাওয়ার টিলারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করে ফলে প্রচলিত পদ্ধতিতে ধান চাষ করার সমস্যা থেকে তারা যুক্তি পায়। মাড়াই যন্ত্র ক্রয় করার ফলে সে ঘাড়াই যন্ত্রদ্বারা তার ফসল মাড়াই করে, ফলে ফসলের পরিমাণ ও গুণগত মান বজায় থাকে। এভাবে লাল মিয়া কৃষিঋণ গ্রহণ করে পাওয়ার টিলার ও মাড়াই গন্ত্র ক্রয়ের মাধ্যমে তার সমস্যা সমাধান করেন। আধুনিক পদ্ধতিতে পাওয়ার টিলার দ্বারা চাষের ফলে তার জমি সঠিকভাবে কর্ষিত হয়, মাটির দলা ঝুরঝুরে হয়, যা বীজ অঙ্কুরোদগমে সহায়তা করে। সমস্ত বীজ অঙ্কুরোদগম হলে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। তাছাড়া প্রচলিত পদ্ধতিতে জমি চাষ করার চেয়ে আধুনিক পাওয়ার টিলার দ্বারা জমি চাষ করলে অল্প সময়ে, কম শ্রমিক দ্বারা জমি চাষ-করা যায়, যা মোট উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। প্রচলিত পদ্ধতিতে ফসল মাড়াই করার ফলে তার উৎপাদনের অনেকাংশ নষ্ট হয়ে যেত এবং ফসলের গুণগত মান বজায় থাকত না। মাড়াই যন্ত্র কিনার ফলে লাল মিয়া অল্প সময়ে, কম শ্রমিকের মাধ্যমে তার সমস্ত ফসল মাড়াই করতে সক্ষম হয়। যা তার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। আর এ মাড়াই যন্ত্র ও পাওয়ার টিলার যার মাধ্যমে তার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এগুলো ক্রয় করেছে কৃষি ঋণ নেওয়ার মাধ্যমে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, লাল মিয়ার সমস্যা সমাধান এবং উৎপাদন বৃদ্ধিতে কৃষিঋণের উপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
লাল মিয়ার সমস্যা সমাধান ও উৎপাদন বৃদ্ধিতে কৃষিঋণের উপযোগিতা মূল্যায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর