গণি মিয়া সমবায়ের কোন নীতিটি অনুসরণ করেছিল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পাশ বদলা জমি বর্গা নিয়ে এবং ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ শুরু করে। গণি মিয়া সমবায়ের যে নীতিটি অনুসরণ করেছিল সেটি হলো একতা, নিচে তা ব্যাখ্যা করা হলো- সদস্যদের একতা সমবায়ের মূলভিত্তি। কথায় আছে "দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।" এভাবে একতার ভিত্তিতে কাজ করলে সদস্যগণ অচিরেই সাফল্য লাভ করবে। গণি মিয়া একজন দরিদ্র অশিক্ষিত কৃষক। তাহার নিজের কোনো জমি ছিল না। এজন্য অন্যের জমি চাষ করে কোনোরকমে দিন কাটাত। কিন্তু তিনি যখন সমবায়ের মাধ্যমে আরো পাঁচজনের সাথে একত্রিত হয়ে জমি বর্গা নিয়ে ও ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ শুরু করেন তখন গণি মিয়াসহ সবাই লাভের মুখ দেখলেন। কিন্তু গণি মিয়ার মতো একজন দরিদ্র ও অশিক্ষিত কৃষকের একার পক্ষে জমি বর্গা নেওয়া ও ব্যাংক থেকে লোন নেওয়া সম্ভব ছিল না। এতে ঝুঁকির পরিমাণও বেশি ছিল। অপরপক্ষে সমবায়ের মাধ্যমে তারা যে ব্যাংক লোন ও জমি বর্গা নিয়েছিলেন তার ঝুঁকি অনেক কম। সুতরাং উপরের আলোচনা হতে ব্যাখ্যা করা যায় যে, গণি মিয়া সমবায়ের একতা মূলনীতিটি অনুসরণ করেছিলেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 5 : কৃষি অর্থনীতি ও সমবায় · সৃজনশীল
গণি মিয়া সমবায়ের কোন নীতিটি অনুসরণ করেছিল ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর