উদ্দীপকে বর্ণিত রেবার বাড়ি ফরিদপুরে উৎপাদিত অর্থকরী ফসলের বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রেবার বাড়ি ফরিদপুরে। উক্ত এলাকায় অর্থকরী ফসল হিসেবে পাট ও আখ চাষ করা হয়। নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা হলো- বাংলাদেশে পাট চাষের জন্য উপযোগী অবস্থাগুলো হলো- (১) উষ্ণমণ্ডলীয় অঞ্চলের ফসল (২) পাট চাষের জন্য অধিক তাপমাত্রা অর্থাৎ ২০°-৩৫° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। পাট চাষের জন্য ১৫০-২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। নদী অববাহিকায় পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য বিশেষ সহায়ক। অন্যদিকে আখ চাষের জন্য ১৯° ৩০° সেলসিয়াস তাপমাত্রা অধিক উপযোগী। আখচাষের জন্য কমপক্ষে ১০০ সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। বেলে দোআঁশ ও কর্দমময় দোআঁশ মাটিতে আখ চাষ ভালো হয়। বাংলাদেশের ফরিদপুর জেলা পদ্মা, মেঘনা নদীর পাশে অবস্থিত হওয়ায় এখানকার মৃত্তিকা পলিযুক্ত দোআঁশ এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে ২০-৩৫° এর মধ্যে থাকায় এ অঞ্চলগুলোতে পাট ও আখ চাষের অনুকূলে। যে কারণ এ অঞ্চলে উক্ত অর্থকরী ফসল উৎপাদন হয়ে থাকে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রেবার বাড়ি ফরিদপুরে উৎপাদিত অর্থকরী ফসলের বর্ণনা কর।
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


