উদ্দীপকে 'গ' প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাখ্যা কর।
উত্তর: এ উদ্দীপকে 'গ' প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)। নিচে প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাখ্যা করা হলো: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ১৯৬১ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এটি কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত একটি সংস্থা। এর সদর দপ্তর দিলকুশা, ঢাকায় অবস্থিত। এটি বাংলাদেশের কৃষিখাতে একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, যা ফসলের বীজ সংরক্ষণ, সরবরাহ ও সেচ প্রদান ইত্যাদি কাজ করে থাকে। বিএডিসির মূল কাজ: ১. বীজ উৎপাদন ও বিতরণ: উচ্চ ফলনশীল এবং মানসম্পন্ন বিভিন্ন ফসলের (যেমন: ধান, গম, ভুট্টা, আলু, ডাল, তেলবীজ, সবজি ইত্যাদি) বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কৃষকদের মাসে বিতরণ করা বিএডিসির অন্যতম প্রধান কাজ। ২. সেচ সুবিধা প্রদান: কৃষকদের জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ করা। এটি গভীর নলকূপ, অগভীর নলকূপ, খাল পুনঃখনন, রাবার জ্যাম নির্মাণ এবং ভূউপরিস্থও ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিত করে। ৩. গুদামজাতকরণ ও পরিবহন কৃষি উপকরণগুলো সারাদেশে সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করার জন্য সংরক্ষাণাগার (গুদাম) পরিচালনা এবং পরিবহন ব্যবস্থা বজায় রাখে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে 'গ' প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


