'উদ্দীপকে 'খ' ও 'গ' এ ইঙ্গিতকৃত ফসলের উৎপাদনে প্রাকৃতিক নিয়ামকের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' ও 'গ' এ ইঙ্গিতকৃত ফসলটি হলো যথাক্রমে 'চা' ও 'আখ'। নিচে ফসল দুটির উৎপাদনে প্রাকৃতিক নিয়ামকের পার্থক্য বিশ্লেষণ করা হলো: 'চা ও 'আখ' চাষের প্রাকৃতিক নিয়ামকগুলোর মধ্যে ভূপ্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকা অন্যতম। ১. জলবায়ু : চা চাষের জন্য উষ্ণ অথচ আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়। ফলে অধিক উত্তাপ ও বৃষ্টিযুক্ত অঞ্চলে চায়ের আবাদ ভালো হয়। সাধারণত ২০৩ থেকে ২৫৪ সেমি. বৃষ্টিপাত এবং ২৮° সেলসিয়াস তাপমাত্রায় চা চাষ ভালো হয়। অন্যদিকে আখ ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের ফসল। ফলে প্রচুর তাপ ও বৃষ্টিপাতের প্রয়োজন হয়। সাধারণত ১২৫ হতে ১৭৫ সেমি. বৃষ্টিপাত এবং গড়ে ২৪° সেলসিয়াস তাপমাত্রাযুক্ত অঞ্চলে আখের ফলন ভালো হয়। ২. ভূপ্রকৃতি : উচ্চভূমিতে পানি নিষ্কাশন দ্রুত হয় বলে পৃথিবীর অধিকাংশ চা বাগান উচ্চ ভূমিতেই অবস্থিত। কারণ চা গাছের গোড়ায় পানি জমলে তা সহজেই মরে যায়। অন্যদিকে সমতল ভূমিই আখ চাষের পক্ষে সহায়ক। তবে আখের জমি পানি নিষ্কাশনের উপযুক্ত হওয়া অতীব জরুরি। ৩. মৃত্তিকা : উর্বর লৌহ মিশ্রিত দোআঁশ মাটি চা চাষের বিশেষ উপযোগী। তবে সেইসাথে পরিমাণমতো নাইট্রোজেন, জিঙ্ক ও পটাশিয়াম সার প্রয়োগ করা দরকার। অপরদিকে, চুন ও পটাশজাতীয় পদার্থ মিশ্রিত দোআঁশ মৃত্তিকা আখ চাষের জন্য উৎকৃষ্ট। আখ চাষের ক্ষেত্রে মৃত্তিকায় অধিক পরিমাণে নাইট্রোজেন থাকা আবশ্যক।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
'উদ্দীপকে 'খ' ও 'গ' এ ইঙ্গিতকৃত ফসলের উৎপাদনে প্রাকৃতিক নিয়ামকের পা…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

