উদ্দীপকে 'ক' ও 'খ' ইনস্টিটিউটদ্বয়ের কৃষিতে ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' ইনস্টিটিউটদ্বয় হলো যথাক্রমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ইনস্টিটিউটদ্বয়ের কৃষিতে ভূমিকা বিশ্লেষণ করা হলো: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এটি গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত। প্রতিষ্ঠানটি ধানের উফশী (উচ্চফলনশীল) জাতের উদ্ভাবন এবং - ধানের রোগ নিয়ে গবেষণা করে। প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য হলো টেকসই খাদ্য নিরাপত্তার জন্য ধানভিত্তিক প্রযুক্তিসমূহের নিরন্তর উন্নয়ন। 'এটি খরা, বন্যা, লবণাক্ততা, ঠান্ডা, জলাবদ্ধতা, জলমগ্নতা ও বালাই সহিষ্ণুসহ বিভিন্ন ধরনের ধানের জাত উদ্ভাবনে কাজ করে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ ধানের বিভিন্ন রোগ নির্ণয়, রোগের কারণ অনুসন্ধান এবং রোগ দমনের জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে। অন্যদিকে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ১৯৭৬ সালের ৪ আগস্ট গাজীপুরের জয়দেবপুরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালের পর থেকে প্রতিষ্ঠানটি সব ধরনের কৃষি ফসল নিয়ে গবেষণা, জাত উদ্ভাবন ও কীটপতঙ্গ দমন কৌশল নিয়ে গবেষণা করে আসছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ফসলের প্রায় ৫৫৮টি জাত উদ্ভাবন করেছে। এছাড়াও ফসলের বিভিন্ন কীটপতঙ্গ এবং রোগবালাই শনাক্তকরণ, তাদের জীবনচক্র অধ্যয়ন এবং সেগুলোর সমন্বিত দমন কৌশল উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে গবেষণা করে। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি উদ্দীপকের প্রতিষ্ঠান দুটি বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন, ফসলের রোগবালাই ও কীটপতঙ্গের দমন কৌশল প্রভৃতির মাধ্যমে বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' ইনস্টিটিউটদ্বয়ের কৃষিতে ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


