উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্র 'ক' এর বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্র 'ক' হলো প্রাণিসম্পদ বা পশুপালন। নিচে বাংলাদেশের এ কৃষি খাতটির বর্ণনা দেওয়া হলো: বাংলাদেশের কৃষির উপখাতগুলোর মধ্যে প্রাণিসম্পদ বা গৃহপালিত পশুপালন খুবই গুরুত্বপূর্ণ। এ উপখাতে প্রধানত হাঁস-মুরগি, গবাদিপশু, বিভিন্ন ধরনের পাখি প্রভৃতিকে বিবেচনা করা হয়। বাংলাদেশে গৃহপালিত পশুর মধ্যে গরুই প্রধান। ২০২০-২১ সালের হিসাব মতে দেখা যায় বাংলাদেশে গরুর সংখ্যা ২ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার। এদেশের সাভার, সিলেট এবং চট্টগ্রাম আধুনিক ডেইরি ফার্ম রয়েছে যেখান থেকে দুধের পাশাপাশি মাংসও উৎপাদন করা হচ্ছে। গবাদিপশুর মধ্যে ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতিও উল্লেখযোগ্য। ২০২০-২১ সালে বাংলাদেশে ছাগল, ভেড়া ও মহিষ উৎপাদনের পরিমাণ ছিল যথাক্রমে ২ কোটি ৬৬ লক্ষ, ৩৬ হাজার ও ১৫ লক্ষ ১ হাজার। গবাদিপশুর পাশাপাশি বাংলাদেশের প্রায় প্রতি বাড়িতেই হাঁস-মুরগি পালিত হয়। প্রধানত মাংস ও ডিমের জন্য এদের পালন করা হয়। বর্তমানে ব্যবসায়িক উদ্দেশ্যেও এদের লালন-পালন করা হচ্ছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ গ্রামীণ অর্থনীতির চাকাকে সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২০-২১ অর্থবছরে এদেশে হাঁস-মুরগির সংখ্যা ছিল ৩৬ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার। দৈনন্দিন খাদ্যে মানরদেহের অত্যাবশ্যকীয় প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, চাষাবাদ, চামড়া এবং চামড়াজাত দ্রব্যাদি উৎপাদন ও রপ্তানিতে এ উপখাতের ভূমিকা অপরিসীম।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কৃষিক্ষেত্র 'ক' এর বর্ণনা দাও।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

