উদ্দীপকে 'ক' শস্যটি উৎপাদনে ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' শস্যটি হলো ধান। নিচে ধান উৎপাদনের ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা করা হলো: ১. ভূপ্রকৃতি: ধান চাষের জন্য সমতল ভূমি বিশেষ প্রয়োজন। কারণ সমতল ভূমিতে বাঁধ দিয়ে পানি ধরে রাখা হয়। এ কারণে নদী উপত্যকা ও বদ্বীপের সমতল জলাভূমিতে ধানের চাষ অধিক হয়। উঁচু নিচু পাহাড়িয়া অঞ্চলে ধান চাষ কষ্টকর ও ব্যয়সাধ্য ব্যাপার। তবুও অতিরিক্ত জনসংখ্যার চাপে এশিয়ার বৃষ্টিবহুল মৌসুমি জলবায়ু অঞ্চলের কোনো কোনো পাহাড়ের গায়ের মাটি কেটে ধাপ বা চত্বর তৈরি করে ধানের চাষ করা হয়ে থাকে। ২. জলবায়ু ধানচাষে জলবায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলের ফসল। বৃষ্টিপাত অর্থাৎ পানির যোগান এবং উত্তাপ জলবায়ুর প্রধান উপাদান। ধান চাষের জন্য ১০০ সেমি. হতে ২৫০ সেমি. বৃষ্টিপাত প্রয়োজন হয়। তবে যেসব অঞ্চলে ১৫০ সেমি. হতে ২০০ সেমি,। ৩. মৃত্তিকা নদী উপত্যকার পলিমাটি ধান চাষের জন্য উপযুক্ত। পানি ধরে রাখতে পারে এরূপ পলিযুক্ত দোআঁশ মাটিতে ধান ভালো জন্মে। তাই পৃথিবীর অধিকাংশ নদী উপত্যকা এবং নদীর বদ্বীপসমূহ ধান চাষের প্রধান কেন্দ্র।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে 'ক' শস্যটি উৎপাদনে ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সারণি: দেশভিত্তিক ধান উৎপাদন -২০২২ অন্যদিকে, বিশ্বের প্রতিটি মহাদেশেও কমবেশি গম উৎপাদন হয়। ২০২২ সালে মোট প্রায় ২২ কোটি ৮ লক্ষ হেক্টর জমিতে গম চাষ করা হয়। এবং ৭৭ কোটি ৯ লক্ষ মেট্রিক টন গম উৎপাদিত হয়। গম উৎপাদনে এশিয়া প্রথম অবস্থানে। ২০২২ সালে এ মহাদেশে প্রায় ৩৪ কোটি ৫ লক্ষ মেট্রিক টন গম উৎপন্ন হয় যা বিশ্বের মোট গম উৎপাদনের ৪৪%।
সারণি : মহাদেশ ভিত্তিক গম উৎপাদন -২০২২ অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি বিশ্বের সকল মহাদেশেই ধান ও গম উৎপাদন হলেও এশিয়া মহাদেশে উভয় ফসলের উৎপাদন বেশি।
