উদ্দীপকের 'ক' এ ইঙ্গিতকৃত ফসলের উল্লিখিত দেশের উৎপাদন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত 'ক' ফসলটি হলো ধান এবং উল্লিখিত দেশটি হলো চীন। নিচে চীনের ধান উৎপাদন বর্ণনা করা হলো: ধান একটি প্রাচীন কৃষিজ পণ্য। পৃথিবীর প্রায় অর্ধেক লোকের প্রধান খাদ্য ভাত। পৃথিবীর সর্বত্রই ধানের চাষ হয়। তবে জনবহুল দক্ষিণ-পূর্ব এশিয়ার মৌসুমি জলবায়ু অঞ্চলেই পৃথিবীর অধিকাংশ ধান উৎপন্ন হয়ে থাকে। ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম। অনুকূল আবহাওয়া এবং ধান উৎপাদনের সকল নিয়ামক চীনের বিভিন্ন প্রদেশে পরিলক্ষিত হয় বলে চীনে ২ কোটি ৯৯ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। উৎপাদিত ধানের পরিমাণ ছিল ২৬ কোটি ৫০ লক্ষ মেট্রিক টন, যা পৃথিবীর মোট ধান উৎপাদনের এক-তৃতীয়াংশ। চীনের ইয়াংসিকিয়াং নদীর অববাহিকা, হোয়াংহো নদীর উপত্যকা, ইউনান, কোচেচুয়ান ও কুইডো প্রদেশের নদী অববাহিকা, ক্যান্টন ও এর আশেপাশের এলাকা এবং উপকূলীয় এলাকা ও হাইনান দ্বীপে উল্লেখযোগ্য হারে ধান উৎপাদিত হয়। চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনে প্রসিদ্ধ। হেক্টরপ্রতি এত অধিক ধান পৃথিবীর অন্য কোথাও উৎপন্ন হয় না বলে একে ধানের আধার বলা হয়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকের 'ক' এ ইঙ্গিতকৃত ফসলের উল্লিখিত দেশের উৎপাদন বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

