উদ্দীপকের বর্ণিত রেবার এলাকায় উৎপাদিত ফসল ও তার মামার বাড়ি এলাকার উৎপাদিত ফসলের চাষ পদ্ধতির পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রেবার এলাকায় উৎপাদিত ফসল হলো- পাট ও আখ। অন্যদিকে তার মামার বাড়ি সিলেট সেখানে উৎপাদিত ফসল হলো চা। দুই অঞ্চলে দুই ধরনের ফসল উৎপাদন করা হয়। এদের চাষাবাদ পদ্ধতিও ভিন্ন হয়ে থাকে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো- পাট চাষ পদ্ধতি: এটি চাষ করা খুবই সহজ। জমি চাষ করে বীজ বপন করে পাট চাষ করা হয়। এরপর তা বড় হলে কেটে পানিতে ভিজিয়ে আঁশ ছড়ানো হয় এবং তা রৌদ্রে শুকাতে হয়। আখ চাষ পদ্ধতি: প্রথমে আখের কান্ড থেকে যে গিট রয়েছে সেখান থেকে যে মোথা বা কুশি বের হয় তা সংগ্রহ করে সেগুলো সমতল জমিতে নালা করে তা রোপণ করা হয়। এরপর মাটি দিয়ে ঢেকে দেয়া হয়। এভাবে চারা গাছ বের হয়ে কয়েক মাস পর বড় আকারের কান্ড বের হয়। চা চাষ পদ্ধতি: প্রথমে পাহাড়ের ঢালু জমি পরিষ্কার করা হয়। এর চারা পৃথক বীজতলায় তৈরি করা হয়। চা উষ্ণ ও আর্দ্র অধিক উচ্চতার জলবায়ুতে চাষ করা হয়। চারাগুলো যখন ২০ সেন্টিমিটার দীর্ঘ হয়, তখন সেগুলো চা-বাগানে সারিবদ্ধভাবে রোপণ করা হয়। একপর্যায়ে সেটি অনেক বড় হয়ে পাতায় ভরে যায়। পরবর্তীতে সেই পাতাগুলো নির্দিষ্ট সময় পরপর সংগ্রহ করা হয়। এভাবে একটি চা গাছ থেকে বহু বছর চায়ের পাতা সংগ্রহ করা যেতে পারে। সুতরাং বলা যয় যে, দুটি অঞ্চলের ফসলের মধ্যে ভূপ্রকৃতিগত এবং বপন, সংগ্রহ করার পদ্ধতির মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত রেবার এলাকায় উৎপাদিত ফসল ও তার মামার বাড়ি এলাকার উ…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


