উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় খাদ্যশস্যের উৎপাদন ও বাণিজ্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ২য় খাদ্যশস্য হচ্ছে ধান। উক্ত শস্যের উৎপাদন ও বাণিজ্য আলোচনা করা হলো- পৃথিবীর প্রধান প্রধান ধান উৎপাদনকারী দেশসমূহের তথ্য দেওয়া হলো- বর্তমানে ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম। ২০১৯ সালে চীনে ১৪৮.৫ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়। ধান উৎপাদনে ভারত ২য় অবস্থানে রয়েছে। ২০১৯ সালে এদেশে ১১৬.৪২ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়। অন্যদিকে ইন্দোনেশিয়া ধান উৎপাদনে ৩য় অবস্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ৩৬.৭ মিলিয়ন টন ধান উৎপাদন হয়। এদিকে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। ২০১৯ সালে এদেশে ৩৪.৯১ মিলিয়ন টন ধান উৎপাদিত হয়। এশিয়া মহাদেশের ভিয়েতনাম ধান উৎপাদনে পঞ্চম। এদেশে ২০১৯ সালে ২৭.৭৭ মিলিয়ন টন ধান উৎপাদন হয়। ধান উৎপাদনে থাইল্যান্ড ৬ষ্ঠ স্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ২০.৩৪ মিলিয়ন মে. টন ধান উৎপাদন হয়ে থাকে। ধান উৎপাদনে মিয়ানমার বিশ্বে ৭ম স্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ১৩.২ মিলিয়ন টন ধান উৎপাদন হয়। ধান উৎপাদনে ফিলিপাইন বিশ্বে ৮ম স্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ১১.৭৩ মিলিয়ন টন ধান উৎপাদন হয়। উন্নত দেশ হিসেবে জাপান ধান উৎপাদনে নবম স্থানে রয়েছে। এখানে ২০১৯ সালে ৭.৬৬ মিলিয়ন টন ধান উৎপাদন হয়ে থাকে। দক্ষিণ আমেরিকার ব্রাজিল ধান উৎপাদনে দশম অবস্থানে রয়েছে। এখানে ২০১৯ সালে ৭.১৪ মিলিয়ন টন ধান উৎপাদন হয়ে থাকে। ধানের আন্তর্জাতিক বাণিজ্য: ধান থেকে প্রস্তুতকৃত চাল হতে যে ভাত হয় তা পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের খাবার। এছাড়াও ধানের বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়। ধান বা চাল রপ্তানি করে পৃথিবীর অনেক দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যে ধানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারণি : চালের আন্তর্জাতিক বাণিজ্য ২০২৬-২০১৭ উপরের সারণি থেকে দেখা যায় ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ এবং এরপরেই রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তানের অবস্থান। অন্যদিকে ধান আমদানিতে চীন ১ম, নাইজেরিয়া ২য় এবং ইউরোপীয় ইউনিয়ন ৩য় অবস্থানে রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় খাদ্যশস্যের উৎপাদন ও বাণিজ্য আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর


