উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ক্ষেত্রের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ক্ষেত্র বলতে পশুপালন ও মৎস্য চাষকে বোঝায়। উক্ত ক্ষেত্রে যে ধরনের সমস্যাসমূহ হয় তা ব্যাখ্যা করা হলো- বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু পশুপালন ও মৎস্য চাষের অনুকূল হওয়া সত্ত্বেও গবাদিপশু পালন ও মৎস্য চাষে কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো হলো- গবাদিপশু পালনে উৎপাদন খরচ বেশি কিন্তু বাজারমূল্য কম। উন্নত জাতের অভাব, পশু খাদ্যের অপ্রতুলতা, বাজারজাতকরণে অব্যবস্থাপনা, দুধ ও মাংসের সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষকদের লোকসান হয়। এছাড়াও কৃষকদের পশুপালনের উপর প্রশিক্ষণ দেয়ার তেমন ভালো ব্যবস্থা নেই। এমনকি ঋণ ব্যবস্থাও অপ্রতুল। অন্যদিকে মৎস্য চাষে শীতকালে একটু বেশি সমস্যাই দেখা যায়। শীতকালে মাছের বিশেষ যত্ন নিতে হয়। কারণ, এ সময়ে পুকুরে পানি কমে, পানি দূষিত হয়, পানি গরম হয়, অক্সিজেন কমে যায়, গ্যাস সৃষ্টি হয়, রোগবালাইসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যার কারণে মাছের মড়ক দেখা দিতে পারে। এতে মাছ চাষি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বলা যায়, উল্লিখিত সমস্যাগুলোর কারণে মৎস্য ও পশুপালন বাধাগ্রস্ত হয়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ক্ষেত্রের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


