উদ্দীপকে বর্ণিত প্রথম ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রথম ক্ষেত্র হচ্ছে ফসল উৎপাদন। উক্ত ফসল উৎপাদন ক্ষেত্রে বাংলাদেশের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো- কৃষি সম্প্রসারণ অধিদপ্ত কর্তৃক কৃষি প্রযুক্তি মাঠে ব্যবহৃত হয় (i) ভাসমান বেডে সবজি চাষ; (ii) গ্রীষ্মকালীন পেঁয়াজ/তরমুজ/টমেটো চাষ; (iii) ধানের সঠিক বয়সের চারা রোপণ। ক্ষতিকর পোকামাকড়ের ক্ষেত্রে সেক্সফেরোমন ফাঁদ ব্যবহার, স্টিকি ইয়েলো কার্ড ব্যবহার, জৈব বালাইনাশক। কিছু রাসায়নিক সার বা কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয় তা হলো ভার্মি কম্পোস্ট, কুইক কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, ফলিয়ার স্প্রে, সুষম সার ব্যবহার। বাংলাদেশে কৃষিক্ষেত্রে সেচ প্রদানসংক্রান্ত যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা হলো FWD প্রযুক্তি, ফিতা পাইপ, ডিপ সেচ, বারিড পাইপ, হাইড্রোফনিক চাষ। কৃষি যান্ত্রিকীকরণের মধ্যে রয়েছে ধান কাটার যন্ত্র রিপার, মিনি ও কম্বাইন হাভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, সীড ড্রিলার, উইডার, সীড ড্রায়ার। এছাড়া জৈব আবর্জনা দ্বারা মালচিং, পলিথিন শীটে মালচিং এবং কলম কেটে চাষ ইত্যাদি করা হয়। সুতরাং বলা যায়, উল্লিখিত প্রযুক্তি যা বাংলাদেশের ফলস উৎপাদনে প্রয়োগ করা হয়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রথম ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের প্রেক্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


