বাংলাদেশের উল্লিখিত বিশেষ অঞ্চলে ছকের 'ক' ফসল চাষের প্রাকৃতিক কারণসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বদ্বীপ খ্যাত বাংলাদেশের অর্থকরী শস্যটি চা। নিচে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ ব্যাখ্যা করা হলো: জলবায়ু: উষ্ণ নাতিশীতোষ্ণ ও অধিক আর্দ্র জলবায়ু চা চাষের জন্য বিশেষ উপযোগী। চা গাছের বৃদ্ধিকালীন সময়ে তাপমাত্রা ২০° সে. অপেক্ষা বেশি হওয়া আবশ্যক। চা গাছ স্বল্প 'তাপমাত্রা সহ্য করতে পারে। তবে তীব্র শীত চা গাছের ক্ষতি সাধন করে। বৃষ্টিপাত: নিরক্ষীয় এবং আর্দ্র মৌসুমি জলবায়ু চা চাষের জন্য বেশি উপযোগী। যেসব এলাকায় বছরে ১২৫ থেকে ৬২৫ সে.মি. বৃষ্টিপাত এবং শুষ্ক ঋতু ক্ষণস্থায়ী হয় সেখানে চা গাছের পাতা ও কুঁড়ি দ্রুত বৃদ্ধি পায়। যেমন- বাংলাদেশের মৌলভীবাজার। ভূ প্রকৃতি: সমুদ্র পৃষ্ঠের ৬০০ থেকে ১২০০ মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। পার্বত্য ঢালু অঞ্চল অপেক্ষাকৃত শীতল থাকে। সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও চা গাছের গোড়ায় পানি জমে থাকে না। চা বাগান তৈরির জন্য সিলেটে এ ধরনের পরিবেশ বিদ্যমান রয়েছে। মৃত্তিকা: নাইট্রোজেনযুক্ত কিছুটা অম্লধর্মী মৃত্তিকা চা গাছ জন্মানোর জন্য বিশেষ উপযোগী। লৌহমিশ্রিত এবং আগ্নেয় ভস্মযুক্ত মৃত্তিকাতেও চা গাছ জন্মাতে পারে। যেমন- শ্রীলঙ্কার চা বাগান।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
বাংলাদেশের উল্লিখিত বিশেষ অঞ্চলে ছকের 'ক' ফসল চাষের প্রাকৃতিক কারণস…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


