কৃষিকার্যের সফলতা অনুকূল জলবায়ুর ওপর নির্ভরশীল বিশ্লেষণ করো।
উত্তর: কৃষিকাজ জলবায়ুর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন ও তার বিস্তার, বিভিন্ন কৃষি পদ্ধতি সবই জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত। জলবায়ুর ভিন্নতার দরুন পৃথিবীর এক এক অঞ্চল এক এক প্রকার ফসল উৎপাদনে প্রসিদ্ধ। জলবায়ুর বিভিন্ন উপাদানের মধ্যে কৃষির উপর উত্তাপ, বৃষ্টিপাত ও আর্দ্রতার প্রভাবই সর্বাধিক। পৃথিবীব্যাপী উৎপাদিত বিভিন্ন ফসল যেমন- ধান, গম, ভুট্টা, আখ, চা, পাট প্রভৃতির জন্য ভিন্ন ভিন্ন জলবায়ুখাত উপাদান উপযোগী হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এর কিছুটা উত্তরণ সম্ভব কিন্তু তাই বলে কোনো ফসল চাষের ক্ষেত্রে জলবায়ু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যেমন- ধান চাষে বৃষ্টির মৌসুম আসতে দেরি হলে সেচ দেওয়া যায় কিন্তু পুরো! মৌসুমজুড়ে বৃষ্টি না হলে সেখানে বা সে অঞ্চলে ধান চাষ আদৌ সম্ভব নয়। এভাবে বৃষ্টিপাত হয় না কিন্তু ঢালু ভূপ্রকৃতির অঞ্চলে চা চাষ মোটেও সম্ভব নয়। সুতরাং বলা যায়, কৃষি কাজের সফলতা অনুকূল জলবায়ুর ওপর নির্ভরশীল।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
কৃষিকার্যের সফলতা অনুকূল জলবায়ুর ওপর নির্ভরশীল বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


