দুই বন্ধুর দুই ধরনের পথ বেছে নেওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাব্বিরের বাড়ি সিরাজগঞ্জ এবং রানার বাড়ি বরিশাল। সিরাজগঞ্জের সাথে ঢাকার যোগাযোগের মাধ্যম হলো সড়কপথ। অন্যদিকে পদ্মা সেতু নির্মাণের ফলে বরিশালের সাথে সড়কপথ ও নৌপথ উভয় পথেই যোগাযোগ করা সম্ভবপর হয়েছে। ঢাকা হতে সিরাজগঞ্জ যাওয়ার জন্য উন্নত সড়কপথ সম্ভব হয়েছে যমুনা সেতুর কারণে। শুধু তাই নয়, সমস্ত উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে সড়ক ও রেল যোগাযোগ বৃদ্ধি পাওয়ার পেছনে যমুনা সেতুর ভূমিকা মুখ্য। তাই উদ্দীপকের সাব্বির সড়কপথ বেছে নিয়েছে। পক্ষান্তরে, রানা ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য পদ্মা সেতু হয়ে সড়কপথে কিংবা জলপথে যেতে পারে। তবে জলপথে সহজে এবং কম খরচে যাওয়া যায়। তাছাড়া এখনও ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য সহজ এবং আরামদায়ক ভ্রমণ হিসেবে জলপথকেই বেছে নেয়া হয়। সুতরাং উল্লিখিত ভিন্নধর্মী সুযোগ-সুবিধার কারণে দুই বন্ধু দুই ধরনের পথ অবলম্বণ করেঃ।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
দুই বন্ধুর দুই ধরনের পথ বেছে নেওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


