সাব্বির ও রানার এলাকার পথগুলো অর্থনৈতিকভাবে কতটুকু গুরুত্ব বহন করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সাব্বিরের ব্যবহৃত পথ হলো সড়কপথ। অন্যদিকে রানার ব্যবহৃত পথ সড়কপথ কিংবা নৌপথ। উভয় পথই অর্থনৈতিকভাবে গুরুত্ব বহন করে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো- বাংলাদেশের ব্যবসায়-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়নে জলপথ ও সড়কপথ উভয়ই সমান ভূমিকা পালন করে। সড়কপথের দ্রুত উন্নতির ফলে যেমন সড়কপথে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে তেমনি নদীমাতৃক বাংলাদেশে নৌপথও ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ দুইপথের উন্নয়নের ফলে সার্বিকভাবে বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। জলপথ দু-ধরনের; অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জলপথ। দুটি জলপথই দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নদীনালা, খালবিল, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর যা বাংলাদেশের জলপথের মূল যোগাযোগ ব্যবস্থাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অভ্যন্তরীণভাবে জলপথে মানুষ ও পণ্য পরিবাহিত হলেও আন্তর্জাতিক জলপথে ও বাংলাদেশের বেশিরভাগ পণ্য বিদেশে পরিবাহিত হয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। জলপথে পরিবহন ও যাতায়াত খরচ খুবই কম বলে বেশিরভাগ পণ্যদ্রব্য এ পথেই পরিবাহিত হয়। সুতরাং বলা যায়, সাব্বির ও রানার এলাকায় পথ অর্থাৎ জলপথ ও সড়কপথগুলো অর্থনৈতিকভাবে অনেকখানি গুরুত্ব বহন করে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
সাব্বির ও রানার এলাকার পথগুলো অর্থনৈতিকভাবে কতটুকু গুরুত্ব বহন করে?…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


