'খ' ফসলটি উৎপাদনের ক্ষেত্রে যে সকল সমস্যা পরিলক্ষিত হয় তার সমাধানের পথসমূহ আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'খ' ফসলটি হলো আখ। উন্নয়নশীল বিশ্বের দেশগুলো আখের উৎপাদনে অর্থাৎ আখ চাষে তেমন উন্নতি লাভ করতে পারেনি। কারণ এসব দেশের আখ চাষ নানা সমস্যায় জর্জরিত। অধিকাংশ আখ উৎপাদনকারী দেশ কৃষিতে অনুন্নত। উন্নয়নশীল দেশের আখ চাষের প্রধান সমস্যা হলো প্রয়োজনীয় মূলধনের অভাব, দক্ষ শ্রমিক ও শক্তি সম্পদের অপ্রতুলতা, বাজারজাতকরণ সমস্যা, ব্যবস্থাপনার অভাব, কারিগরি জ্ঞান ও গবেষণার অভাব ইত্যাদি। এসব সমস্যা সমাধান করতে দরকার সার, বীজ, কীটনাশক প্রভৃতি ক্রয় ও শ্রমিকের মজুরি ইত্যাদি বাবদ প্রচুর মূলধন যোগানো। এছাড়া কৃষি ঋণের সহজ ব্যবস্থা, দক্ষ শ্রমিক ও শক্তি সম্পদের সরবরাহ বৃদ্ধি করতে হবে। উন্নতমানের আখ ন্যায্য মূল্যে নিয়মিত চাহিদা অনুসারে বাজারজাত করা যেন অনুন্নত বাজার ব্যবস্থা ও অনিশ্চিত বাজারের ফলে উৎপাদন নিরুৎসাহিত না হয়। আবার বৃহৎ খামার ব্যবস্থার মাধ্যমে আখ উৎপাদন ব্যবস্থাপনা উন্নত করা। দরকার। উন্নয়নশীল দেশে কারিগরি জ্ঞান ও গবেষণাও বৃদ্ধি করা দরকার। সবশেষে উল্লেখ না করলেই নয়, উন্নয়নশীল দেশগুলো নিজেদের খাদ্য চাহিদা মেটাতে তাদের কৃষি ব্যবস্থাকে সর্বোচ্চ কাজে লাগায়। যেমন- বাংলাদেশে ধান উৎপাদন। তাই এসব দেশে সমন্বিত কৃষিনীতির মাধ্যমে আখ উৎপাদনের সমস্যা সমাধান করতে হবে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
'খ' ফসলটি উৎপাদনের ক্ষেত্রে যে সকল সমস্যা পরিলক্ষিত হয় তার সমাধানের…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


