বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চল দুটির অর্থকরী ফসলের গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ১ম ফসলটি চা এবং ২য় ফসলটি আখ; যা হতে চিনি উৎপন্ন হয়। ফসল দুটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পূর্বে বাংলাদেশ বিশ্ব বাজারে প্রচুর চা রপ্তানি করত। দেশের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে রপ্তানির পরিমাণ কমে গেছে। ২০১১-১২ সালে বাংলাদেশ চা রপ্তানি করে মাত্র ৩ লক্ষ মার্কিন ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করে। অথচ ২০০৭-০৮ সালে ১৫ লক্ষ মার্কিন ডলার মূল্যের চা বিক্রি করে। ২০১৯-২০ সালে চা রপ্তানির পরিমাণ ৩০ লক্ষ মার্কিন ডলার। বাংলাদেশের এসব চা বাগানে প্রায় ৩ লক্ষ শ্রমিক কর্মরত আছে; যার ৭৫ ভাগই নারী। প্রতি বছর এদেশে চা এর চাহিদা প্রায় ৯০ মিলিয়ন কেজি। ২০২৩ সালে দেশটি ১০০ মিলিয়ন কেজি চা উৎপন্ন করে। ফলে চায়ের রপ্তানি বাণিজ্য আবার প্রাণ ফিরে পাচ্ছে। আখ হতে চিনি উৎপাদিত হয়। বাংলাদেশে এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় এর উৎপাদন আগের চেয়ে বেড়েছে। তবে বাংলাদেশ আখ উৎপাদন স্বয়ংসম্পূর্ণ নয়। আখ চাষের সম্প্রসারণ ও উন্নতির জন্য সরকারও বিশেষভাবে চেষ্টা করছেন। এদেশে গড়ে প্রতিবছর চিনি উৎপাদিত হয় প্রা ১.২৫ মেট্রিক টন। আর প্রতিবছর আরও এ পরিমাণ আমদানি করতে হয়। সুতরাং, উদ্দীপকে ইঙ্গিতকৃত উভয় ফসলদ্বয়ের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। তবে চা দেশের জন্য রপ্তানি আয় বৃদ্ধি করে এবং আখ আমদানি ব্যয় বাড়ায়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চল দুটির অর্থকরী…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


