উদ্দীপকে ইঙ্গিতকৃত অর্থকরী ফসলটির উৎপাদনে অনুকূলীয় নিয়ামক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ অর্থকরী ফসল হলো চা, যা দেশের উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। চা চাষের অনুকূল প্রাকৃতিক নিয়ামকগুলো নিচে উপস্থাপন করা হলো: i. চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ুর প্রয়োজন। ফলে অধিক উত্তাপ ও বৃষ্টিযুক্ত অঞ্চলে চায়ের আবাদ ভালো হয়। ii. চা মৌসুমি অঞ্চলের ফসল। এটি চাষের জন্য ২৩০-২৮০ সে. তাপমাত্রা প্রয়োজন হয়। iii. চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। সাধারণত ১৭৫ থেকে ২৫০ সেমি. বৃষ্টিযুক্ত অঞ্চলে এর চাষ হয়। iv. উচ্চ ভূমিতে পানি নিষ্কাশন দ্রুত ও সহজে হয় বলে পৃথিবীর অধিকাংশ উৎকৃষ্ট চা বাগান উচ্চ ভূমিতে অবস্থিত। কারণ, চা গাছের গোড়ায় পানি জমলে তা সহজেই মরে যায়। এ কারণে পাহাড়ের ঢালে চায়ের চাষ ভালো হয়ে থাকে। V. উর্বর লৌহ মিশ্রিত দোআঁশ মাটি চা চাষের বিশেষ উপযোগী। চা চাষের অনুকূল অর্থনৈতিক নিয়ামকের মধ্যে রয়েছে- i. ভূমি কর্ষণ, চারা রোপা, চা গাছের পরিচর্যা, চা পাতা সংগ্রহ প্রভৃতি কাজের জন্য শ্রমিক প্রয়োজন। ii. শ্রমিকের পারিশ্রমিক, সার ও কীটনাশক ক্রয়, বাজারজাতকরণ, পরিবহন খরচ, গুদামজাতকরণ প্রভৃতি কারণে চা চাষের জন্য মূলধনের প্রয়োজন। iii. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চা এর ব্যাপক চাহিদা থাকার কারণে অর্থকরী ফসল হিসেবে চা এর চাষ করা হয়। iv. চা চাষের জন্য সুলভ পরিবহন ব্যবস্থার প্রয়োজন।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত অর্থকরী ফসলটির উৎপাদনে অনুকূলীয় নিয়ামক ব্যাখ্যা …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


