বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত ফসলের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ। তাই এ দেশে ধানের গুরুত্ব সর্বাধিক। ধান হতে চাল উৎপন্ন হয়। বাংলাদেশে চালের গুরুত্ব অনেক। এটি বেশিরভাগ জনসংখ্যার প্রধান খাদ্য। এদেশে ৯০ শতাংশ মানুষ তাদের ক্যালোরির জন্য ভাতের উপর নির্ভর করে। ধান উৎপাদন সহ কৃষি, শ্রমশক্তির ৭০ শতাংশ নিযুক্ত করে এবং দেশের জিডিপিতে ৪০ শতাংশ অবদান রাখে, যাতে শুধুমাত্র চালের অবদান ২০ শতাংশ। মূলত বাংলাদেশের সর্বত্র ধান চাষ হয়। তাই ক্ষুদ্র আয়তনের এ দেশটি ধান উৎপাদনে বিশ্বে বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। অথচ দেশটি চাল রপ্তানি করে না। মূলত নিজেদের ভোগের জন্যই এখানে কৃষকেরা ধান উৎপাদন করে। স্বয়ংভোগী প্রগাঢ় কৃষি ব্যবস্থায় এদেশে ধানের উৎপাদন হয়। দেশের বিপুল জনসংখ্যা তার খাদ্য চাহিদা পূরণে ফসলটির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে ধান ফসলটি অতীব গুরুত্বপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত ফসলের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


