বাংলাদেশের প্রেক্ষিতে উদ্দীপকের প্রথমাংশে আলোচিত ফসলটির উৎপাদনকারী অঞ্চলসমূহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের প্রথমাংশে আলোচিত ফসলটি হলো চা। বাংলাদেশের প্রেক্ষিত চা ফসলটির উৎপাদনকারী অঞ্চলসমূহ বর্ণনা করা হলো। বাংলাদেশে বর্তমানে ১৬৭টি চা বাগান আছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় সর্বাধিক ৯২টি, হবিগঞ্জে ২৪টি এবং সিলেটে ১৯টি চা বাগান রয়েছে। এ দেশের ৮০ ভাগ চা এই সব বাগানেই উৎপন্ন হয়। এ ছাড়া চট্টগ্রাম জেলায় ২২টি, রাঙামাটি ও ব্রাহ্মণবাড়িয়ায় ১টি করে ২টি; রাঙামাটি এবং পঞ্চগড়ে ৭টি চা বাগান আছে। ২০০০ সালে পঞ্চগড়ের ডাহুক নদীর তীরে প্রথম চা চাষ শুরু হয়। পরে পরিত্যক্ত সমতল ভূমিতে এর চাষ দ্রুত প্রসার লাভ করে। বাংলাদেশে একমাত্র পঞ্চগড় জেলায়ই সমতল ভূমিতে চায়ের চাষ হয়। এসব চা বাগান পুরোটাই ক্ষুদ্র ব্যক্তি মালিকানাধীন এবং কৃষকরা চা পাতা সংগ্রহ করে স্থানীয় চা তৈরির কারখানায় বিক্রি করে নগদ মূল্য পায়। এ কারণে এখানকার কৃষকরা চা চাষে বেশি আগ্রহী। তবে রং, তীব্রতা এবং পানীয় ক্ষমতার দিক হতে আমাদের উৎপাদিত চা উৎকৃষ্টতর।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষিতে উদ্দীপকের প্রথমাংশে আলোচিত ফসলটির উৎপাদনকারী …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


