উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের অনুকূল ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি হলো গম। নিচে গম চাষের ভৌগোলিক নিয়ামক সমূহ ব্যাখ্যা করা হলো- গম চাষের প্রাকৃতিক বা ভৌগোলিক নিয়ামকসমূহের মধ্যে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূপ্রকৃতি, সেচব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শীতপ্রধান আবহাওয়া গম চাষের জন্য বেশি উপযোগী। ১৬০-২২° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে অধিক উত্তাপে গমের দানা পরিপুষ্ট হয় না। সাধারণত গম চাষের জন্য ৫০-৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। এ কারণে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে গম চাষ ভালো হয়। উর্বর দোআঁশ, বেলে দোআঁশ, পলি ও এঁটেল দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী। গম চাষের জমিতে প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশ, জিংক সালফেট প্রভৃতি রাসায়নিক পদার্থ মাটিতে প্রয়োগ করতে হবে। উপরিউক্ত নিয়ামকের অনুকূল উপস্থিতির কারণে একটি দেশে পর্যাপ্ত গম চাষ হয়। তাই বলা যায় যে, গম চাষের জন্য উপরিউক্ত নিয়ামকসমূহ প্রয়োজন।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের অনুকূল ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


