উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলে 'ক' ফসলের উৎপাদন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ফসলটি হলো গম। নিচে প্রেইরী অঞ্চল অর্থাৎ যুক্তরাষ্ট্র ও কানাডার গমের উৎপাদন বর্ণনা করা হলো- পৃথিবীর প্রধান প্রধান গম উৎপাদনকারী দেশ বা অঞ্চলগুলো মূলত উত্তর গোলার্ধে ১৫০-৬৬° উত্তর অক্ষরেখা ও দক্ষিণ গোলার্ধে ১৫০-৪৫° দক্ষিণ অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ। বর্তমানে মোট গম উৎপাদনের পরিমাণ প্রায় ৬৫.৩৩ কোটি মেট্রিক টন। যুক্তরাষ্ট্র গম উৎপাদনে বর্তমানে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। এদেশে ২০১৯ সালে ৫.২৩ লক্ষ হেক্টর গম উৎপন্ন হয়। প্রচুর কৃষিপদ্ধতির মাধ্যমে এদেশে যন্ত্রের সাহায্যে গম চাষ করা হয়ে থাকে। প্রেইরি সমভূমি অঞ্চল গম চাষের জন্য উপযোগী। কানাডা গম উৎপাদনে পৃথিবীতে ষষ্ঠ স্থানের অধিকারী। ২০১৯ সালে এদেশে ৩.২৪ লক্ষ হেক্টর গম উৎপন্ন হয়েছিল। কানাডার দক্ষিণ ভাগে প্রেইরি অঞ্চলে প্রধানত গম উৎপন্ন হয়ে থাকে। এদেশের ম্যানিটোবা, সাস্কাচুয়ান ও আলবার্টা প্রদেশ গম উৎপাদনের জন্য প্রসিদ্ধ।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত অঞ্চলে 'ক' ফসলের উৎপাদন বর্ণনা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


