উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় ফসলটি চাষের ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় ফসলটি হলো ধান। নিচে ধান চাষের ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা করা হলো- ধান চাষের জন্য ১৬০-৩০° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে মৌসুমভেদে তাপমাত্রা কমবেশি হতে পারে। ১০০-২০০ সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। ইরি মৌসুমে সেচের মাধ্যমে ধান চাষ করা হলেও ভালো ফলনের জন্য বৃষ্টিপাত প্রয়োজন। অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি ধান চাষের জন্য অনুপযোগী। নদী অববাহিকায় পলিমাটি ধান চাষের জন্য বিশেষ উপযোগী। কারণ নদ-নদী ও খাল-বিলের উপকূলীয় এলাকায় ধান চাষের জন্য পর্যাপ্ত উর্বর জমি ও পানি পাওয়া যায়। ধান চাষের জন্য সমতল ভূমি উপযোগী। পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদনকারী অঞ্চলগুলো নদীগঠিত সমতলভূমি এলাকায় অবস্থিত। এছাড়া ধান চাষের জন্য পলিযুক্ত উর্বর এঁটেল দোআঁশ মাটি অধিক উপযোগী। বিশ্বের প্রায় ৯৫% ধান সমতল ও নিম্নভূমিতে উৎপাদন হয়। তাই বলা যায় ধান চাষের জন্য উপরিউক্ত ভৌগোলিক নিয়ামকসমূহ প্রয়োজন।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় ফসলটি চাষের ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


