উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসল দু'টির অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসল দু'টি হলো চা ও ধান। নিচে এ দুটি ফসলের অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম হলো চা। দেশে উৎপাদিত চায়ের প্রায় বেশিরভাগ বিদেশে রপ্তানি হয়। তবে পূর্ব বাংলাদেশ বিশ্ব বাজারে প্রচুর চা রপ্তানি করত। দেশের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে রপ্তানির পরিমাণ খুবই কম। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ চা রপ্তানি করে মাত্র ৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করে। অথচ ২০০৭-০৮ সালে ১৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের চা বিক্রি করে। যুক্তরাজ্য, পাকিস্তান, রাশিয়া, মিসর ও আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশি চায়ের প্রধান ক্রেতা। এছাড়া জাপান, পূর্ব জার্মানি, পোল্যান্ড, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি প্রভৃতি দেশও বাংলাদেশ হতে চা আমদানি করে থাকে। অপরদিকে ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। ২০২১-২২ অর্থবছরে ধানের উৎপাদন ৩৯৪.৮১ লক্ষ মে. টন। বাংলাদেশের প্রায় সব জায়গায় ধান উৎপাদন হলেও জনসংখ্যা বেশি হওয়ায় বাংলাদেশকে প্রতি বছর ধান আমদনি করতে হয়। ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য। তাই এদেশের অর্থনীতিতে ধান গুরুত্বপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসল দু'টির অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশের প্রেক্ষি…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


