উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যদ্বয়ের ভৌগোলিক নিয়ামকের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ফসল দুটি হলো গম ও চা। উক্ত দুটি ফসলের ভৌগোলিক নিয়ামকের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- গম চাষের জন্য ভৌগোলিক নিয়ামক : গম চাষের জন্য উজ্ঞতা বৃষ্টিপাত, মৃত্তিকা, প্রভৃতি প্রয়োজন। নিম্নে তা উল্লেখ করা হলো- শীতপ্রধান আবহাওয়া গম চাষের জন্য বেশি উপযোগী। ১৫০- ২০° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে অধিক উত্তাপে গমের দানা পরিপুষ্ট হয় না। সাধারণত গম চাষের জন্য ৩০-১০০ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। এ কারণে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে গম চাষ ভালো হয়। উর্বর দোআঁশ, বেলে দোআঁশ, পলি ও এঁটেল দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী। চা চাষের জন্য ভৌগোলিক নিয়ামক: চা চাষের উপযোগী প্রাকৃতিক 'নিয়ামকগুলোর মধ্যে জলবায়ু (তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত) মৃত্তিকা, ভূ-প্রকৃতি ছায়াদানকারী বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিম্নে তা উল্লেখ করা হলো- চা চাষের জন্য উষ্ণ ও আদ্র জলবায়ু প্রয়োজন। ফলে অধিক তাপ ও বৃষ্টিযুক্ত অঞ্চল চা চাষের উপযোগী। ২৩°-২৮° সেলসিয়াস তাপমাত্রা এবং ২০৩-২৫৪ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। পানি নিষ্কাশন বিশিষ্ট উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দো আঁশ মাটিতে চা চাষ ভালো হয়। সুতরাং বলা যায় গম ও চা চাষের জন্য ভৌগোলিক নিয়ামকসমূহের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যদ্বয়ের ভৌগোলিক নিয়ামকের মধ্যে তুলনামূলক বিশ্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


