বাংলাদেশের কৃষির উন্নয়নে উদ্দীপকের চিহ্নিত C [গণিত] সংস্থার ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'C [গণিত] চিহ্নিত কৃষি সংস্থাটি হলো- BRRI. নিচে এই সংস্থার ভূমিকা বিশ্লেষণ করা হলো- BRRI এর পূর্ণ রূপ Bangladesh Rice Research Institute. বাংলাদেশের কৃষি উন্নয়নে এ সংস্থায় ব্যাপক ভূমিকা রয়েছে। নতুন নতুন বীজের উদ্ভাবন, পুরনো কম উৎপাদনশীল বীজের পরিবর্তে উচ্চফলনশীল ধানবীজের উদ্ভাবন এবং ধানের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা এ সংস্থার কাজ। আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা এ সংস্থার সাথে বিভিন্ন ইস্যুতে জড়িত আছে। এ সংস্থা ইতিমধ্যে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া আইলা, সিডরের ফলে উপকূলীয় অঞ্চলে ফসলের সে উৎপাদন ব্যাহত রয়েছে, তা পুষিয়ে নিতে নতুন বন্যা প্রতিরোধ (Flood tolerent) ও লবণসহিষ্ণু বীজ উৎপাদন করে থাকে।এ সংস্থা কর্তৃক উদ্ভাবিত প্রথম ধানের জাত হলো- বি আর-(চন্দনা) এবং দুটি হাইব্রিড জাত হলো ব্রি হাইব্রিড ধান-১, ব্রি হাইব্রিড ধান-২। এ সংস্থা উন্নত জাতের উফসি ধানের চাষ এবং আধুনিক পদ্ধতিতে ব্যবহারের প্রবর্তনের কাজ করেন। তাই বলা যায় এভাবেই BRRI প্রতিনিয়ত কৃষি উন্নয়নে ভূমিকা রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
বাংলাদেশের কৃষির উন্নয়নে উদ্দীপকের চিহ্নিত C সংস্থার ভূমিকা বিশ্লে…
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


