উদ্দীপকে 'ক' ও 'খ' কৃষি পদ্ধতির মধ্যে তুলনা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' কৃষি পদ্ধতি হলো যথাক্রমে স্বয়ংসম্পূর্ণ কৃষি এবং ব্যাপক কৃষি নিচে এ দুই। কৃষি পদ্ধতির তুলনামূলক আলোচনা করা হলো- স্বয়ংসম্পূর্ণ কৃষিপ্রথা কৃষিকার্যের প্রথম অবস্থায় চালু হয়। এ পর্যায়ে কৃষিভিত্তিক গ্রামগুলো তাদের প্রয়োজনীয় কৃষিজ দ্রব্যাদি ঐ অঞ্চল হতেই উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করত। এ কৃষিব্যবস্থাকে • স্বয়ংসম্পূর্ণ কৃষি বলা হয়। এ জাতীয় কৃষিকার্য শুধু অভ্যন্তরীণ ভোগের বা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে করা হয় বলে একে স্বয়ংভোগী কৃষিও বলা হয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের কিছু কিছু উপজাতি এ পদ্ধতিতে কৃষি কাজ করে। ব্যাপক কৃষি বলতে বোঝায় আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে বিস্তৃত এলাকা জুড়ে যে ব্যাপক কৃষিকার্য হয় তাকে ব্যাপক কৃষি বলে। যে সমস্ত এলাকায় জনবসতি বিরল অথচ বিস্তীর্ণ অঞ্চল কৃষিযোগ্য, সেখানে শ্রমিকের অভাব থাকার কারণে ব্যাপক চাষের ব্যবস্থা করা হয়। কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়ায় এ ব্যবস্থায় জমি চাষাবাদ করা হয়।তাই বলা যায় এ দুই প্রকার কৃষি পদ্ধতিতে বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' কৃষি পদ্ধতির মধ্যে তুলনা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


