মানচিত্রে চিহ্নিত দুই অঞ্চলে বহুল উৎপাদিত ফসলটি চাষের অনুকূল প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা কর।
উত্তর: মানচিত্রে চিহ্নিত 'ক' ও 'খ' অঞ্চল দুটি হলো উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রেইরী অঞ্চল এবং এশিয়ার চীন ও ভারত যেখানে বহুল উৎপাদিত ফসল হলো গম। গম চাষের জন্য কিছু অনুকূল প্রাকৃতিক নিয়ামক প্রয়োজন। নিচে এ নিয়ামকসমূহ আলোচনা করা হলো- ১.গম চাষের প্রাকৃতিক নিয়ামকসমূহের মধ্যে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূপ্রকৃতি, সেচব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ২.শীতপ্রধান আবহাওয়া গম চাষের জন্য বেশি উপযোগী। ১৬০- ২২° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে অধিক উত্তাপে গমের দানা পরিপুষ্ট হয় না। ৩.সাধারণত গম চাষের জন্য ৫০-৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। এ কারণে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে গম চাষ ভালো হয়। ৪.উর্বর দোআঁশ, বেলে দোআঁশ, পলি ও এঁটেল দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী। গম চাষের জমিতে প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশ, জিংকসালফেট প্রভৃতি রাসায়নিক পদার্থ মাটিতে প্রয়োগ করতে হবে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
মানচিত্রে চিহ্নিত দুই অঞ্চলে বহুল উৎপাদিত ফসলটি চাষের অনুকূল প্রাকৃ…
উদ্দীপক

Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


