উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটি হলো বাংলাদেশ। উক্ত দেশের কৃষিক্ষেত্রের প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করা হলো-
জলবায়ু: বাংলাদেশের কৃষিক্ষেত্রে জলবায়ু সমভাবাপন্ন। এ অঞ্চলের মৌসুমি বায়ুপ্রবাহ বিদ্যমান। শীতকালে উত্তর দিকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় ফলে বৃষ্টিপাত কম হয়। তখন রবিশস্য ফসল উৎপাদন হয়ে থাকে। গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু উত্তর দিকে আসতে থাকে বলে এ সময় বৃষ্টিপাত হয়। এসময় গ্রীষ্মকালীন ফসল উৎপাদন হয়ে থাকে।
ভূপ্রকৃতি: বাংলাদেশের ৮০ ভাগ ভূপ্রকৃতি হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি দ্বারা গঠিত। বর্ষাকালে নদীর পানি ফুলে গিয়ে নিম্নভূমি প্লাবিত হয়। এতে জমিতে পলি পড়ে জমি উর্বর হয়। ফলে এখানে কৃষিকাজ ভালো হয়। বিশেষ করে ধান, পাট, সরিষা, কলাই প্রভৃতি ভালো জন্মে।
মৃত্তিকা: এদেশের মাটি পলি দোআঁশ প্রকৃতির যার কারণে এখানে উক্ত ফসল ভালো জন্মে।
উদ্ভিদ: বাংলাদেশের টারশিয়ারী যুগের পাহাড় রয়েছে। যেখানে নানা ধরনের উদ্ভিদ রয়েছে। এতে নানা প্রকার ফল উৎপন্ন হয়।
সুতরাং বলা যায় যে, বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন হওয়ায় এখানে বিভিন্ন রকম ফসল উৎপাদন হয়ে থাকে।