উদ্দীপকে ১ম খাদ্যশস্য হচ্ছে গম। উক্ত শস্য উৎপাদনের ভৌগোলিক নিয়ামকসমূহ ব্যাখ্যা করা হলো- গম চাষের জন্য যে ভৌগোলিক নিয়ামক রয়েছে সেগুলো হলো জলবায়ু (উষ্ণতা, বৃষ্টিপাত), মৃত্তিকা, ভূপ্রকৃতি, সেচ ব্যবস্থা প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গম চাষের উপযোগী অবস্থা:
শীতপ্রধান আবহাওয়া গম চাষের জন্য বেশি উপযোগী। ১৬°-২২° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে অধিক উত্তাপে গমের দানা পরিপুষ্ট হয় না।
সাধারণত গম চাষের জন্য ৫০-৭৫° সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। একারণে বৃষ্টিহীন শীত মৌসুমে পানিসেচের মাধ্যমে গম চাষ ভালো হয়।
বেলে দোআঁশ, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ।
উর্বর দোআঁশ, বেলে দোআঁশ, পলি ও এঁটেল দোআঁশ মাটি গম চাষের জন্য উপযোগী। গম চাষের জমিতে প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশ, জিংকসালফেট প্রভৃতি রাসায়নিক পদার্থ মাটিতে প্রয়োগ করতে হবে।