ছকের 'খ' তথা বাংলাদেশের উত্তরবঙ্গের ফসল হলো আখ বিশ্বব্যাপী আখ উৎপাদন এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া বিস্তৃত। বিশ্বব্যাপী বিস্তৃত আখ উৎপাদনকারী শীর্ষ দেশগুলো হলো-
১. ব্রাজিল: আখ উৎপাদনে ব্রাজিলের স্থান বিশ্বে প্রথম। দেশটির উত্তর-পূর্ব উপকূলবর্তী নিচুভূমি এবং পূর্ব-মধ্য মালভূমি, দক্ষিণ- পূর্বের সমুদ্র উপকূলে সর্বাধিক আখ চাষ হয়।
২. ভারত: আখ উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয়। দেশটির গাঙ্গেয় সমভূমি, উত্তর প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক প্রধান আখ উৎপাদনকারী অঞ্চল।
৩. থাইল্যান্ড: থাইল্যান্ড বিশ্বের তৃতীয় আখ উৎপাদনকারী দেশ।
থাইল্যান্ডের মধ্য-পূর্বাঞ্চল ও উত্তরাংশ আখ উৎপাদনে বিশেষভাবে প্রসিদ্ধ।
৪. চীন: চীন বিশ্বের চতুর্থ আখ উৎপাদনকারী দেশ। চীনের ইয়াংসিকিয়াং নদীর উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে সর্বাধিক আখ চাষ হয়।
৫. পাকিস্তান: পাকিস্তান বিশ্বের পঞ্চম বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ। পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকা, লাহোর, লায়ালপুর, শিয়ালকোট, মুলতান, ভাওয়ালপুর প্রভৃতি অঞ্চলে ব্যাপকভাবে আখের চাষ হয়।
৬. মেক্সিকো: আখ উৎপাদনে মেক্সিকোর অবস্থান বিশ্বে ষষ্ঠ। দেশটির লিয়ন, ভেরাক্রুজ, নুইতো, টামাউলিপাশ প্রভৃতি এলাকায় ব্যাপকভাবে আখের চাষ হয়।
৭. কলম্বিয়া: কলম্বিয়া বর্তমানে বিশ্বের সপ্তম আখ উৎপাদনকারী দেশ। প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় রাজ্য ভ্যালে ডেল কউকা অঞ্চলে দেশটির প্রায় ৮০ শতাংশ আখ উৎপাদিত হয়।
৮. অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া বিশ্বের অষ্টম আখ উৎপাদনকারী দেশ। দেশটির কুইন্সল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় প্রচুর আখ উৎপাদিত হয়।
এছাড়া এশিয়ার ইন্দোনেশিয়া ও আমেরিকার গুয়েতেমালাও অন্যতম আখ উৎপাদনকারী দেশ।