উদ্দীপকে উল্লেখিত খনিজটি হলো গ্রাফাইট।
গ্রাফাইট ধূসর রং এর অধাতব খনিজ। এটি কয়লারই রূপান্তর। আবার অনেক সময় কয়লার স্তরের মধ্যেও গ্রাফাইট পাওয়া যায়। লক্ষ লক্ষ বছর ধরে তাপ ও চাপের কারণে কয়লা গ্রাফাইটে পরিণত হয়। পরবর্তীতে এই গ্রাফাইট পুনরায় উচ্চচাপ ও তাপে শিলা এবং পরিশেষে হীরক এ পরিণত হয়। এশিয়ায় গ্রাফাইট উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণ হয়।এশিয়ার শ্রীলংকা ও চীনে দানাদার গ্রাফাইট পাওয়া যায়, ব্রাজিল, তুরস্ক ইউক্রেন ও তুরস্কে অ্যাফানিটিক গ্রাফাইট পাওয়া যায়। এছাড়া অ্যাফানিটিক গ্রাফাইট চীন, ভারত, মেক্সিকো ও অস্ট্রিয়া তে পাওয়া যায়। বর্তমানে গ্রাফাইটের চাহিদা বাড়ছে। যার ফলে প্রাকৃতিক গ্রাফাইটের পাশাপাশি কৃত্রিম গ্রাফাইট উৎপাদন শুরু হয়েছে। কৃত্রিম গ্রাফাইটের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি ও পাচ্ছে। কৃত্রিম গ্রাফাইট উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষ স্থানীয়।
উদ্দীপকে উল্লেখিত খনিজ তথা গ্রাফাইট উৎপাদন ও বন্টন উপরে আলোচনা করা হলো।