উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান।
বিশ্বের ধান উৎপাদন (লক্ষ মেট্রিক টন হিসাবে)
দেশের নাম
উৎপাদনের পরিমাণ
১. চীন
২১১৪
২. ভারত
১৭৭৬
৩. ইন্দোনেশিয়া
৫৪৬
৪.বাংলাদেশ
৫৪৫
৫. ভিয়েতনাম
৪৩৪
৬. থাইল্যান্ড
২৮৪
৭. মিয়ানমার
২৬৩
৮. ফিলিপাইন
১৮৮
৯. পাকিস্তান
১১১
১০. কলম্বিয়া
১০৯
১১. সমগ্র বিশ্ব
৭৫৫৫
উৎস: FAOSTAT, September, 2021
বণ্টন: ধানের বণ্টন বিশ্লেষণে শীর্ষ উৎপাদনকারী পাঁচটি দেশ বর্ণিত হলো-
১. চীন: ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ। চীনের হোয়াংহো, ইয়াং সিকিয়াং ও সেচুয়ান অববাহিকা এবং হুনান প্রদেশে প্রচুর ধান জন্মে। হুনান প্রদেশে অত্যধিক ধান উৎপন্ন হয় বলে একে 'ধানের আধার' (rice bowl) বলা হয়।
২. ভারত: ধান উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয়। দেশটির আসাম, মাদ্রাজ, বিহার, উড়িষ্যা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক প্রভৃতি রাজ্যে প্রচুর ধান উৎপন্ন হয়।
৩. ইন্দোনেশিয়া: ধান উৎপাদনে ইন্দোনেশিয়ার স্থান বিশ্বে তৃতীয়। এ দেশের জাভা অঞ্চল ধান উৎপাদনে প্রসিদ্ধ।
৪. বাংলাদেশ: বিশ্বের চতুর্থ বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ বাংলাদেশ। এ দেশের গঙ্গা-ব্রহ্মপুত্রের অববাহিকা অঞ্চল ও সমুদ্র উপকূলীয় অঞ্চলের জেলাসমূহে সর্বাধিক ধান উৎপন্ন হয়।
৫. ভিয়েতনাম: ধান উৎপাদনে ভিয়েতনামের স্থান বিশ্বে পঞ্চম। দেশটির মেকং নদীর বদ্বীপ অঞ্চল ও উত্তর ভিয়েতনামের লোহিত অববাহিকায় প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়।