উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ২য় ফসলটি হচ্ছে 'আখ'। বিশ্বে আখ উৎপাদন ব্যাখ্যা করা হলো-
ব্রাজিল পৃথিবীর প্রধান আখ উৎপাদনকারী দেশ। এদেশে ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে ৭৫ কোটি ২৯ লক্ষ মেট্রিক টন আখ উৎপন্ন হয়।
ভারত আখ উৎপাদন পৃথিবীতে দ্বিতীয়। ২০১৯ সালের পরিসংখ্যা মতে এদেশে ৪০ কোটি ৫৪ লাখ মেট্রিক টন আখ উৎপন্ন হয়।
চীন আখ উৎপাদনে বর্তমান বিশ্বে তৃতীয়। ২০১৯ সালের পরিসংখ্যান অনসারে এদেশে ১৩ কোটি লাখ মেট্রিক টন আখ উৎপন্ন হয়।
এশিয়ায় ৩য় এবং বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে থাইল্যান্ডে। এ দেশে ১০ কোটি ৯৪ লাঘ মেট্রিক টন আখ উৎপন্ন হয় ২০১৯ অনুসারে।
পাকিস্তান আখ উপাদান বিশ্বে ৫ম অবস্থান রয়েছে। এদেশে ২০১৯ অনুসারে ৬ কোটি ৬৯ লক্ষ মেট্রিক টন আখ উৎপন্ন হয়।
মেক্সিকো আখ উৎপাদন পৃথিবীতে ষষ্ঠ। ২০১৯ সালে এদেশে ৫ কোটি ৯৩ লাখ মেট্রিক টন আখ উৎপন্ন হয়।
সুতরাং বলা যায় যে, উল্লিখিত দেশে আখ উৎপন্ন হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, বাংলাদেশ; তাইওয়ান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, গুয়েতমালা, মিয়ানমার, কোরিয়া, ও জাপানেও চা উৎপাদন হয়ে থাকে।