উদ্দীপকে ইঙ্গিতকৃত B ফসলটি চা।
আন্তর্জাতিক বাণিজ্যে চায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিছু দেশের অর্থনৈতিক মেরুদণ্ড চায়ের রপ্তানি আয়ের ওপর অনেকাংশে নির্ভরশীল। পৃথিবীর প্রায় সব দেশে চায়ের ব্যাপক চাহিদা থাকায় এর আন্তর্জাতিক বাণিজ্য খুবই গুরুত্ব বহন করে থাকে।
পৃথিবীর উন্নত দেশগুলো চায়ের প্রধান ক্রেতা। ২০২০ সালে পৃথিবীর মোট চা আমদানির পরিমাণ প্রায় ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার। চা আমদানিকারক দেশগুলোর মধ্যে বিশ্বে প্রথম রয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব প্রভৃতি দেশ। ২০২০ সালে পৃথিবীর মোট চা রপ্তানির পরিমাণ প্রায় ৬.৪ বিলিয়ন মার্কিন ডলার। চা রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন বিশ্বে প্রথম । এছাড়া ভারত, কেনিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ চা পাতা রপ্তানি করে। যুক্তরাজ্যের কোম্পানিগুলো চা পাতা আমদানি করে আবার বিভিন্ন ব্র্যান্ডে রপ্তানি করে। সুতরাং বলা যায়, পানীয় হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় চায়ের বাণিজ্যিক গুরুত্ব যথেষ্ট।