কৃষির ওপর ভূ-প্রকৃতির ভূমিকা অনেক বেশি- ব্যাখ্যা কর।
উত্তর: কৃষিকাজের অন্যতম উপাদান হলো কৃষিভূমির প্রকৃতি। অর্থাৎ ভূমির অবস্থান, উচ্চতা, ঢাল ইত্যাদি দ্বারা কৃষিকার্য প্রভাবিত হয়। কৃষিকাজের জন্য সমভূমি সর্বাপেক্ষা অধিক উপযোগী এবং বিবেচ্য বিষয়। কারণ সাধারণ লাঙল, ট্রাক্টর প্রভৃতি যেকোনো যন্ত্রের সাহায্য জমিতে কৃষিচাষের জন্য সমভূমি সুবিধাজনক। ভূমিরূপের পার্থক্য অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়। যেমন-ধান, পাট, যব, গম, তুলা, আখ প্রভৃতি সমভূমিতে ভালো জন্মে।। আবার চা, কফি প্রভৃতি পাহাড়ের ঢালে এবং উঁচু পাহাড়িয়া এলাকায় জুম চাষ ভালো হয়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
কৃষির ওপর ভূ-প্রকৃতির ভূমিকা অনেক বেশি- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


