স্থানান্তরিত কৃষি কাকে বলে?- ব্যাখ্যা করো।
উত্তর: নিরক্ষীয় ও আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের অরণ্যভূমি এলাকায় মানুষ বন পরিষ্কার করে চাষাবাদ করে থাকে। এভাবে পরিষ্কারকৃত কৃষিভূমি দুই বা তিন বছর আবাদের পর চাষের অযোগ্য হয়ে পড়লে কৃষকরা অন্যত্র একইভাবে জমি তৈরি ও আবাদ করে। এ ধরনের কৃষিব্যবস্থাকে স্থানান্তরিত কৃষি (Shifting Cultivation) বলে। বাংলাদেশ ও মিয়ানমারের পাহাড়ি অঞ্চলে স্থানান্তরিত কৃষি দেখা যায়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
স্থানান্তরিত কৃষি কাকে বলে?- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
রপ্তানিকারক দেশসমূহ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, ইউক্রেন প্রধান গম রপ্তানিকারক দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা যথাক্রমে ১৪.৫ ও ১৬.২ শতাংশ রপ্তানি করে থাকে।
আমদানিকারক দেশসমূহ : গম আমদানিকারক দেশগুলো অনিয়মিতভাবে বা অনির্ধারিতভাবে আমদানি করে থাকে। যেমন- ভারত, পাকিস্তান, কিউবা প্রভৃতি দেশে গম আমদানির পরিমাণ বাড়ছে। আবার আলজেরিয়া, চীনে কমছে। ২০১৫ সালে প্রধান গম আমদানিকারক দেশের মধ্যে রয়েছে ইতালি, মিশর, ব্রাজিল, জাপান, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, স্পেন প্রভৃতি দেশ।
গমের বিশ্ব বাণিজ্যে আরেকটি দিক হলো সাধারণত উন্নত দেশগুলো গম রপ্তানি করে। অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলো তা আমদানি করে।উত্তর


