উদ্দীপকে 'শস্য ২' এর বিশ্বব্যাপী উৎপাদন ও বণ্টন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শস্য-২ ফসলটি হলো গম। নিম্নে বিশ্বব্যাপী গমের উৎপাদন ও বণ্টন ব্যাখ্যা করা হলো- চীন: পৃথিবীর শীর্ষ গম উৎপাদনকারী দেশ চীন। উত্তর চীনের সমভূমি, ইয়াংসা ও হোয়াংহো নদী অববাহিকা অঞ্চল, সিচুয়ান প্রদেশ প্রভৃতি স্থানে গম উৎপাদন হয়ে তাকে। FAO Stat, ২০২১ অনুসারে এদেশে বার্ষিক ১৩৩৬ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হয়েছিল। ভারত: বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী অঞ্চল হচ্ছে ভারত। দেশটি গম উৎপাদনে ২য় স্থানের অধিকারী। ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, বিহার, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ভালো গম উৎপাদিত হয়। ভারত বার্ষিক ১০৩৬ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন করে থাকে। রাশিয়া: রাশিয়া গম উৎপাদনে ৩য় স্থানে রয়েছে। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বসন্তকালীন গম উৎপাদিত হয়। রাশিয়া বার্ষিক ৭৪৫ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন করে থাকে। যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র গম উৎপাদনে ৪র্থ স্থানে রয়েছে। দেশের মধ্য ও উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে গম উৎপাদন বেশি হয়। যুক্তরাষ্ট্র বার্ষিক ৫২৩ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন করে থাকে। ফ্রান্স: ফ্রান্স ৫ম স্থানে রয়েছে। দেশটির অধিকাংশ গমই পশ্চিমাঞ্চলে ও পার্সিয়ান অববাহিকায় উৎপাদিত হয়। এদেশে বার্ষিক ৪০৬ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হয়ে থাকে। কানাডা: গম উৎপাদনে কানাডা বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে। কানাডার প্রেইরী, আলবার্টা, ম্যানিটোবা অঞ্চলে গম উৎপাদিত হয়। দেশের বার্ষিক ৩২৩ লক্ষ মেট্রিক টন গম উৎপাদন হয়ে থাকে। জার্মানি: গম উৎপাদনে জার্মানি সপ্তম অবস্থানে রয়েছে। এ দেশে ২৮ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়ে থাকে। পাকিস্তান: পাকিস্তান গম উৎপাদনে ৮ম স্থানে রয়েছে। এ অঞ্চলে প্রায় ২৬ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়। অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া গম উৎপাদনে নবম অবস্থানে রয়েছে। এ অঞ্চলে ভূমধ্যসাগরের তীরে ২৫ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়। সুতরাং বলা যায় যে, গম উৎপাদন ও বণ্টনে উল্লিখিত দেশসমূহের গুরুত্ব অপরিসীম।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে 'শস্য ২' এর বিশ্বব্যাপী উৎপাদন ও বণ্টন ব্যাখ্যা কর।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


