উদ্দীপকে 'শস্য ১' এর চাষের সমস্যাসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'শস্য-১' হলো আখ। নিম্নে আখ চাষের সমস্যাসমূহ বিশ্লেষণ করা হলো- উন্নত বিশ্বের বিভিন্ন দেশে আখ চাষে কতিপয় সমস্যা রয়েছে। যেমন: কৃষিঋণের স্বল্পতা, অনুন্নত পরিবহন ব্যবস্থা, প্রয়োজনীয় মূলধনের অভাব, ক্ষুদ্র খামার ব্যবস্থা সমন্বিত কৃষিনীতির অভাব, অনিশ্চিত বাজার, উন্নত সার ও কীটনাশকের অভাব, জলবায়ু পরিবর্তন, মৃত্তিকার গুণাগুণ, দক্ষ শ্রমিকের অপ্রতুলতা, কারিগরি জ্ঞান ও গবেষণার অভাব, 'শক্তিসম্পদের অপ্রতুলতা প্রভৃতি। বর্তমানে শিল্পকারখানার উন্নয়নের ফলে বেশিরভাগ শ্রমিক শিল্পে নিয়োজিত রয়েছে। যার ফলে তাদের আখ উৎপাদনে আগ্রহ নেই। অন্যদিকে কৃষিক্ষেত থেকে আখ পরিবহনের মতো অনুকূল সড়কপথ নেই যে কারণে কৃষকেরা আখ চাষের প্রতি আগ্রহ হারাচ্ছে। বর্তমানে জলবায়ুর পরিবর্তনে আখ চাষের ক্ষেত্রে দেখা যায় যে, সঠিক সময়ে চাষ করা সম্ভব হচ্ছে না বিধায় কৃষকেরা অন্য ফসল চাষ করে থাকে। তাছাড়া আখের বাজার সব স্থানে না থাকায় কৃষকেরা আখ উৎপাদন করতে আগ্রহ হারাচ্ছে। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত সমস্যাজনিত কারণে উন্নয়নশীল বিশ্বে আখ উৎপাদন ব্যাহত হচ্ছে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে 'শস্য ১' এর চাষের সমস্যাসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


