উদ্দীপকে ইঙ্গিতকৃত কৃষিযান্ত্রিকীকরণ কীভাবে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ হলো বাংলাদেশ। এদেশে কৃষি যান্ত্রিকীকরণ ছাড়া উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। উক্তিটির আলোকে বিশ্লেষণ করা হলো: কৃষির আধুনিকায়নের অর্থাৎ অধিক উৎপাদন সমবায় ও শ্রমের সাশ্রয়ের জন্যই কৃষিতে যান্ত্রিকীকরণ প্রয়োজন। কৃষি একটি কারিগরি পেশা। আধুনিক কৃষিতে পাওয়ার টিলার, ট্রাক্টর থেকে শুরু করে বহু ধরনের যন্ত্রপাতি, ফসল উৎপাদন, পশু-পাখি, মৎস্য পলন তথা সার্বিক কৃষিকাজে ব্যবহার করা হয়। আধুনিক কৃষিতে ফলন বৃদ্ধির জন্য ও উৎপাদন সহজতর করার জন্য এসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশে ধান রোপণ, চারাগাছ উৎপাদন এবং ধান কর্তন প্রভৃতি ক্ষেত্রে এখনও সনাতন পদ্ধতিতে করা হচ্ছে। এতে ফসলের অনেক ক্ষতি হচ্ছে এবং সঠিক পরিমাণ শস্য উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এছাড়া জমি চাষে এখন আধুনিক পাওয়ার টিলার রয়েছে যা ব্যবহারের ফলে সময় ও শ্রমিক কম লাগবে। তাছাড়া জমি চাষ সহজ হবে। অন্যদিকে। কৃষিতে কীটনাশক, সার প্রভূতি ও বারহারে, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োগ করলে সঠিক পরিমাণ সার ও কীটনাশক 'জমিতে প্রয়োগ হবে এবং অপচয় কম হবে। সুতরাং বলা যায় যে, কৃষিতে যান্ত্রিকীকরণ একটি গুরুত্বপূর্ণ যা প্রয়োগ করলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত কৃষিযান্ত্রিকীকরণ কীভাবে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অব…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


