উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটি আবাদে ভৌগোলিক উপাদান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ফসলটি হলো চা। চা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়। চা চাষের ভৌগোলিক তথা প্রাকৃতিক উপাদান নিম্নে ব্যাখ্যা করা হলো: প্রাকৃতিক নিয়ামক: চা চাষের প্রাকৃতিক নিয়ামকগুলোর মধ্যে জলবায়ু, বৃষ্টিপাত, ভূ-প্রকৃতি, মৃত্তিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক নিয়ামকগুলো নিম্নরূপ- জলবায়ু: চা উষ্ণ নাতিশীতোষ্ণ ও অধিক আর্দ্র জলবায়ুতে বিশেষ উপযোগী। চা গাছের বৃদ্ধিকালীন সময়ে তাপমাত্রা 20°C অপেক্ষা বেশি হওয়া আবশ্যক। তীব্র শীত চা গাছের ব্যাপক ক্ষতি সাধন করে। বৃষ্টিপাত: যেসব এলাকায় বছরে ১২৫ থেকে ৬২৫ সে.মি. বৃষ্টিপাত এবং শুষ্ক ঋতু ক্ষণস্থায়ী হয়। সেখানে চা গাছের পাতা ও কুঁড়ি দ্রুত বৃদ্ধি পায়। ভূ-প্রকৃতি: সমুদ্রপৃষ্ঠের '৬০০ থেকে ১২০০ মিটার উচ্চতায় অবস্থিত পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। সেখানে প্রবল বৃষ্টিপাত হলেও পানি জমে থাকে না। এরূপ উচ্চতা চা চাষের গুণগত মানকে প্রভাবিত করে। মৃত্তিকা: নাইট্রোজেন যুক্ত মৃদু অম্লধর্মী মাটি চা গাছ জন্মানোর জন্য বিশেষ উপযোগী। লৌহ মিশ্রিত মাটিতেও তা গাছ জন্মাতে পারে। পরিশেষে বলা যায় যে, চা গাছ আর্দ্র, উষ্ণ নাতিশীতোষ্ণ ও অধিক বৃষ্টিপাতযুক্ত উঁচু মাটিতে ভালো জন্মে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটি আবাদে ভৌগোলিক উপাদান ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উৎস : www.worldstopexeports.com-2022
উৎস: www.worldstopexeports.com-2022
সুতরাং দেখা যাচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে চায়ের আমদানি রপ্তানির আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠিত হয়। তাই বলতে পারি বিশ্বব্যাপী চা এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।

