উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটির অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ ফসল হলো চা। উক্ত চা এর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো- চা একটি বাণিজ্যিক ফসল। পৃথিবীর অল্প কয়েকটি দেশে চা উৎপাদন হয়। অথচ চায়ের আন্তর্জাতিক বাজার বিশ্বজোড়া। বিশ্বের উন্নয়নশীল দেশগুলো চা উৎপাদনে শ্রেষ্ঠ হলেও, শ্রেষ্ঠ চা শুধু ধনী দেশগুলোর আমদানিযোগ্য প্রধান সামগ্রী। চা বিদেশি মুদ্রা উপার্জনের অন্যতম উৎস। চা রপ্তানিতে শীর্ষ দেশ কেনিয়া; এরপরেই রয়েছে চীনের স্থান। পক্ষান্তরে, চা আমদানিতে শীর্ষ দেশ ব্রিটেন। রপ্তানি (Export): রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন বিশ্বে প্রথম, কেনিয়া দ্বিতীয়, শ্রীলঙ্কা তৃতীয় এবং ভারত চতুর্থ। এছাড়া পোল্যান্ড, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, জাপান, তাইওয়ান প্রভৃতি দেশও চা রপ্তানি করে থাকে। ২০২১ সালে পৃথিবীর মোট চা রপ্তানির পরিমাণ প্রায় ৭.৩২ বিলিয়ন মার্কিন ডলার। আমদানি (Import): চা আমদানিকারক দেশগুলোর মধ্যে পাকিস্তান প্রথম, যুক্তরাষ্ট্র দ্বিতীয়, রাশিয়া তৃতীয় এবং যুক্তরাজ্য চতুর্থ। এছাড়া সৌদি আরব, ইরান, মরক্কো, জার্মানি, চীন, হংকং প্রভৃতি দেশ চা আমদানি করে। ২০২১ সালে পৃথিবীর মোট চা আমদানির পরিমাণ ৬.৬ মার্কিন ডলার। এর মধ্যে যুক্তরাজ্য, ভিয়েতনাম, জার্মানিসহ কতিপয় দেশ চায়ের উভয় বাণিজ্যে অংশগ্রহণ করে। কাজেই চাষের যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। বিশ্বের প্রধান চা আমদানিকারক দেশসমূহ (মিলিয়ন ডলার) [চিত্র] উৎস : www.worldstopexeports.com-2022 [চিত্র] উৎস: www.worldstopexeports.com-2022 সুতরাং দেখা যাচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে চায়ের আমদানি রপ্তানির আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠিত হয়। তাই বলতে পারি বিশ্বব্যাপী চা এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটির অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উৎস : www.worldstopexeports.com-2022
উৎস: www.worldstopexeports.com-2022
সুতরাং দেখা যাচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের মধ্যে চায়ের আমদানি রপ্তানির আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠিত হয়। তাই বলতে পারি বিশ্বব্যাপী চা এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।

