উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনে অনুকূলীয় প্রাকৃতিক অবস্থা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি হলো ধান। ধান চাষে প্রাকৃতিক নিয়ামকসমূহের মধ্যে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদীর অবস্থান প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধান চাষের অনুকূলীয় প্রাকৃতিক নিয়ামকসমূহ: ধান চাষের জন্য ১৬°-৩০° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে মৌসুমভেদে তাপমাত্রা কম বেশি হতে পারে। কিন্তু অধিক তাপমাত্রা বা খুব কম তাপমাত্রায় ধান চাষ ভালো হয় না। ১০০-২০০ সেন্টিমিটার বৃষ্টিপ্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। নদী অববাহিকায় পলিমাটি ধান চাষের উপযোগী। কারণ নদনদী ও খাল-বিলের উপকূলীয় এলাকায় ধান চাষের জন্য সমতল ভূমি উপযোগী। পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদনকারী অঞ্চলগুলো নদীগঠিত সমতলভূমি এলাকায় অবস্থিত। 'সুতরাং, উল্লিখিত নিয়ামক ছাড়াও ধান চাষের জন্য সমতল ভূমি ও পলিযুক্ত উর্বর এঁটেল, দোআঁশ মাটি অধিক উপযোগী।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনে অনুকূলীয় প্রাকৃতিক অবস্থা ব্যাখ্য…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


