উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটির বিশ্বব্যাপী উৎপাদন ও বণ্টন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্য বলতে ধানকে বোঝানো হয়েছে। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য যা সারা বিশ্বব্যাপী উৎপদিত হয়। তবে এশিয়া মহাদেশে ধানের ফলন তুলনামূলকভাবে বেশি। এশিয়া মহাদেশের মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, জাপান প্রভৃতি দেশ উল্লেখযোগ্য। এদের মধ্যে চীন প্রথম ও ভারত দ্বিতীয়। নিচে এশিয়া মহাদেশে ধানের উৎপাদনের একটি তালিকা দেখানো হলো- পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ, ২০১৯ এছাড়া এশিয়ার মধ্যে মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরাক, কম্বোডিয়া, তাইওয়ান, নেপাল, উত্তর ও দক্ষিণ কোরিয়া প্রভৃতি অঞ্চলেও ধান উৎপন্ন হয়। বণ্টন : চীন: চীনের ইয়াংসিকিয়াং ও সিকিয়াং নদীর অববাহিকা ও দক্ষিণ-পূর্বের উপকূল ভাগ ও সেচুয়ান অববাহিকায় এবং হুনান প্রদেশে ধান উৎপন্ন হয়। ভারত: ভারতের আসাম, চেন্নাই, বিহার, উড়িষ্যা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক প্রভৃতি রাজ্যে ধান উৎপন্ন হয়। ইন্দোনেশিয়া : ইন্দোনেশিয়ায় জাভা অঞ্চলে, সুমাত্রা, বোর্নিও প্রভৃতি অঞ্চলে ধান উৎপন্ন হয়। বাংলাদেশ: বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ও সুন্দরবন ছাড়া সমগ্র অঞ্চলেই ধান চাষ হয়ে থাকে। ভিয়েতনাম: ভিয়েতনামের মেরুং নদীর বদ্বীপ অঞ্চল এবং উভয় ভিয়েতনামের লোহিত অববাহিকায় ধান উৎপন্ন হয়। থাইল্যান্ড: থাইল্যান্ডের মেনাম নদীর অববাহিকা ও বদ্বীপ অঞ্চলে ধান উৎপন্ন হয়ে থাকে। মিয়ানমার: ইরাবতী নদীর মধ্য ও নিম্ন অববাহিকা অঞ্চলে প্রচুর ধান হয়। ফিলিপাইন: প্রায় সব স্থানেই ধান হয়। জাপান: হনসু, সিকোকু ও ডিউসু দ্বীপের উপকুলীয় এলাকায় ধান উৎপন্ন হয়। ব্রাজিল : ব্রাজিলে প্রচুর ধান উৎপন্ন হয়। এদেশের দক্ষিণ-পূর্ব রাজ্যগুলোতে বেশি ধান উৎপন্ন হয়। সুতরাং উল্লিখিত দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কায় কম বেশি ধান উৎপন্ন হয়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটির বিশ্বব্যাপী উৎপাদন ও বণ্টন বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


