উদ্দীপকের 'A [গণিত] তে উল্লিখিত ক্ষেত্রটির ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে [গণিত] তে উল্লিখিত ক্ষেত্রটি হলো বাংলাদেশের খাদ্যশস্য। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো- খাদ্যশস্য বলতে যেসব শস্য আমরা খেয়ে জীবনধারণ করি তাকে বোঝায়। বাংলাদেশের কৃষিজ ফসলের মধ্যে খাদ্য শস্য হলো- ধান, গম, ডাল, তেলবীজ, আলু, ভুট্টা, সবজি ও ফলমূল। বাংলাদেশে খাদ্যশস্যের মধ্যে ধান অন্যতম। ভাত এদেশের প্রধান খাদ্য। তাছাড়া ধান চাষের জন্য অনুকূল জলবায়ু ও নদীবাহিত পলিমাটি রয়েছে। এছাড়া কোনো কোনো অঞ্চলে উর্বর দোআঁশ মাটি থাকায় সেখানে গম চাষ ভালো হয়। যেমন- উত্তরবঙ্গের দিনাজপুর, পাবনা, রংপুর, রাজশাহী, বগুড়া এবং দক্ষিণাঞ্চলের যশোর ও কুষ্টিয়া অঞ্চলে গম ভালো জন্মে। অনেকেই এখন গমের তৈরি রুটি খায়। তাছাড়া গম দিয়ে আটা, ময়দা বানিয়ে বিভিন্ন ধরনের বিস্কুট শিল্পে ব্যবহার হয়। বাংলাদেশে কিছু জেলায় মৃত্তিকাজনিত কারণে ভুট্টা, ডাল, তৈলবীজ, মসলা ও শাকসবজি জন্মে যা অপ্রতুল। তথাপিও দেশীয় চাহিদা মেটাতে উক্ত ফসলগুলো সহায়ক ভূমিকা পালন করে থাকে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের মৃত্তিকা ও জলবায়ুজনিত কারণে উপরিউক্ত খাদ্যশস্য এদেশে উৎপাদন হয়।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকের 'A তে উল্লিখিত ক্ষেত্রটির ব্যাখ্যা দাও।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


