উদ্দীপকের [গণিত] ও [গণিত] তে প্রদর্শিত শস্যগুলো দেশের অর্থনীতিতে কী প্রভাব রাখে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] হলো বাংলাদেশের অর্থকরী শস্য এবং [গণিত] হলো মৎস্য ও পশুসম্পদ। উল্লিখিত দুটি শস্যই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব রাখতে পারে। নিয়ে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো- [গণিত] অর্থকরী শস্য হলো সেসব ফসল যেগুলো বিক্রয়ের উদ্দেশ্যে চাষাবাদ করা হয়। যেমন- পাট, চা, আখ ইত্যাদি। উক্ত ফসলগুলো চাষাবাদ করা হয় অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য। বাংলাদেশের বেশকিছু জায়গায় পাট চাষ হয়ে থাকে। পাট চাষের জন্য নদী অববাহিকায় পলিযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন যা বাংলাদেশে থাকায় ভালো পাট জন্মে। এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। পাট দিয়ে বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পণ্য তৈরি করা হয় যা অন্যদেশে প্রচুর চাহিদা রয়েছে। চা চাষের জন্য সিলেটের পাহাড়িয়া অঞ্চল খুবই অনুকূল। এখানে বাংলাদেশের বেশিরভাগ চা বাগান রয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে চা রপ্তানি করে বাংলাদেশ ৩ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে। এছাড়া আখ উৎপাদন যদিও কমে গেছে তথাপিও আমদানি বাণিজ্যের উপর চাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করছে। [গণিত] মৎস্য ও পশুসম্পদ, যা বাংলাদেশের কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের নদীগুলো জালের মতো চারদিকে ছড়িয়ে রয়েছে। এছাড়া এদেশের, দক্ষিণাঞ্চলে রয়েছে বঙ্গপোসাগর। এই নদী ও সমুদ্রে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যা এদেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। বাংলাদেশ মাছ রপ্তানিতে বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে। ২০২০-২১ অর্থবছরে এদেশে মোট অভ্যন্তরীণ জলাশয়ের পরিমাণ ৪৭,৮২৫ লাখ হেক্টর, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ ও উৎপাদন করা হয়। অন্যদিকে বাংলাদেশে পশু সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, মোরগ-মুরগী, হাঁস, যা দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা মিটিয়ে থাকে। এছাড়া দুগ্ধজাত পণ্য যা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মাণ, হয় যে, বাংলাদেশের কৃষিজ পণ্য তথা অর্থকরী ফসল এবং মৎস্য ও পশু সম্পদ যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
উদ্দীপকের ও তে প্রদর্শিত শস্যগুলো দেশের অর্থনীতিতে কী প্রভাব রাখে…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


