উদ্দীপকে ইঙ্গিতকৃত ফসলটি হলো ধান। ইঙ্গিতকৃত ফসলটির উন্নয়নে বাংলাদেশের সংশ্লিষ্ট গবেষণা সংস্থাগুলোর ভূমিকা বিশ্লেষণ করা হলো-
ধান চাষ উন্নয়নে বাংলাদেশের বেশ কয়েকটি সংস্থা এক সাথে কাজ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- কৃষি মন্ত্রণালয়, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি বিপণন বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রভৃতি। ধান চাষ উন্নয়নে বাংলাদেশে এসব সংস্থাগুলোর ভূমিকা ব্যাখ্যা করা হলো- কৃষি মন্ত্রণালয় কৃষি সংশ্লিষ্ট সংস্থাগুলো তদারকি করে যা ধানসহ অন্যান্য কৃষি ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক। ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) বিভিন্ন প্রজাতির ধান আবিষ্কারের জন্য গবেষণা করে। ব্রি হাইব্রিড প্রজাতির ধান এ সংস্থা কর্তৃক উদ্ভাবিত যার উৎপাদন একর প্রতি ৮ মণ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) ধানসহ অন্যান্য কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি ও উচ্চ ফলনশীল জাত উৎপাদনে কাজ করে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) উন্নত জাতের ধানের বীজ উৎপাদন করে এবং হিমাগারের ব্যবস্থা করে ধানসহ কৃষি ফসলের সংরক্ষণ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) কৃষি ক্ষেত্রে উন্নতমানের প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিপণন বিভাগ প্রভৃতি সংস্থাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধানের ফলন উন্নয়নে কাজ করে।