অভীকের নিজ দেশ ও ভ্রমণকৃত দেশের প্রধান খাদ্যশস্য উৎপাদনে জলবায়ুগত নিয়ামকের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: অভীক বাংলাদেশের অধিবাসী। এখানে প্রধান খাদ্যশস্য ধান। তার ভ্রমণকৃত দেশ যুক্তরাষ্ট্রের প্রধান খাদ্যশস্য গম। এ দুটি ফসলের উৎপাদনে জলবায়ুগত নিয়ামকের ভিন্নতা রয়েছে। ধান চাষে জলবায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। জলবায়ুর উপাদানগুলোর মধ্যে বৃষ্টিপাত ও তাপমাত্রা এ দুটির উপর ধান চাষের উৎপাদন নির্ভর করে। অন্যদিকে গম উৎপাদনের প্রাকৃতিক নিয়ামকসমূহের মধ্যেও জলবায়ু প্রধান। i. বৃষ্টিপাত : ধান চাষের জন্য বার্ষিক গড় ১০০-২৫০ সে.মি. বৃষ্টিপাতের দরকার। তবে যেসব স্থানে বৃষ্টিপাত ১৭৫-২২৫ সে.মি. সেসব স্থানে ধানের ফলন ভালো হয়। গম চাষের জন্য অবস্থান অনুসারে বার্ষিক গড়ে ৩০-১০০ সে.মি. বৃষ্টিপাত প্রয়োজন। ii. তাপমাত্রা: ধান চাষের জন্য সাধারণত ১৮০-২৭০ সে. তাপমাত্রার প্রয়োজন। ধান বীজের অঙ্কুরোদগমের জন্য ১৬০ সে. অপেক্ষা অধিক তাপমাত্রা প্রয়োজন। চারা বৃদ্ধিকালীন সময় তাপমাত্রা ২২০-২৪° সে. এর মধ্যে থাকা আবশ্যক। অপরদিকে গম চাষের আদর্শ তাপমাত্রা হচ্ছে ১৫০-২০০সে.। গম চাষের প্রাথমিক অবস্থায় কম এবং ফসল পাবার সময় বেশি তাপমাত্রা (১৮০সে.- ২২°সে.) থাকা প্রয়োজন। বিশ্বের প্রায় ৯৫ শতাংশ ধান উষ্ণ ও আর্দ্র অঞ্চলে উৎপন্ন হয়। আর গম মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলের শস্য। সুতরাং বলা যায়, ধান ও গম উৎপাদনে জলবায়ুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 4 : কৃষি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 4 : কৃষি · সৃজনশীল
অভীকের নিজ দেশ ও ভ্রমণকৃত দেশের প্রধান খাদ্যশস্য উৎপাদনে জলবায়ুগত …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
রপ্তানিকারক দেশসমূহ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, ইউক্রেন প্রধান গম রপ্তানিকারক দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা যথাক্রমে ১৪.৫ ও ১৬.২ শতাংশ রপ্তানি করে থাকে।
আমদানিকারক দেশসমূহ : গম আমদানিকারক দেশগুলো অনিয়মিতভাবে বা অনির্ধারিতভাবে আমদানি করে থাকে। যেমন- ভারত, পাকিস্তান, কিউবা প্রভৃতি দেশে গম আমদানির পরিমাণ বাড়ছে। আবার আলজেরিয়া, চীনে কমছে। ২০১৫ সালে প্রধান গম আমদানিকারক দেশের মধ্যে রয়েছে ইতালি, মিশর, ব্রাজিল, জাপান, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, স্পেন প্রভৃতি দেশ।
গমের বিশ্ব বাণিজ্যে আরেকটি দিক হলো সাধারণত উন্নত দেশগুলো গম রপ্তানি করে। অন্যদিকে, উন্নয়নশীল দেশগুলো তা আমদানি করে।উত্তর


